বই : সম্পর্ক
[ভালোবাসা, বিয়ে ও যৌনতা বিষয়ে সুন্নাহ নির্ধারিত সীমা ও সতর্কতা]
লেখক : মুসলিম ম্যাটারস
অনুবাদক : Mizan Rahman
প্রকাশকের কথা
মুসলিম মানসে যৌনতা নিয়ে এক ধরণের লুকোচুরি খেলা করে। রক্ষণশীলতার সীমা অনেক সময় এতটা চূড়ায় পৌঁছে যায়, যেখানে বৈধতাও গোপনীয়তার চাদরে আবৃত হয়। নি:সন্দেহে আামাদের দ্বীন যৌন জীবন নিয়ে সুস্পষ্ট সীমা-পরিসীমা এঁকে দিয়েছে; তবে একজন মুসলমান মানবজীবনের এই অপরিহার্য অনুষঙ্গ নিয়ে অবশ্যই সচেতনভাবে ওয়াকিবহাল থাকবেন। আমরা নিজেরা কিছু ট্যাবু তৈরি করেছি।
নারী-পুরুষ সম্পর্ক, বিয়ে, যৌন জীবন নিয়ে কিছু মানুষ ফ্যান্টাসির মধ্যে থাকি, আর কিছু মানুষ উপেক্ষা, অবজ্ঞা আর জুলুমের মধ্যে থাকি। দুটোর ভারসাম্য খুব দরকার। ইদানীং মুসলিম দুনিয়াতেও অবৈধ যৌনাচারের ভাইরাস ছড়িয়ে পড়ছে। সমকামিতা, পরকিয়া, অবৈধ শারীরিক সম্পর্কের উত্তাল ঢেউ মুসলিম সমাজেও আছড়ে পড়ছে। চারদিকে এক অস্থির পরিবেশ, গুমোট অবস্থা।
উত্তোরণের পথ কী?
নিরবতাই সমাধান? গোপনীয়তাই মুক্তি? বালুর নিচে মুখ খুঁজে থাকলেই কি ঘূর্নিঝড় থেমে যায়? আমাদের সমস্যাগুলো নিয়ে কথা বলতে হবে, আলাপ করতে হবে। সমস্যার সূচনাবিন্দু আবিস্কার করতে হবে। পৃথিবীর কোনো সংকটই সমাধানের উর্ধ্বে নয়।
আলহামদুলিল্লাহ, ইসলামি অনলাইন ম্যাগাজিন ‘মুসলিম ম্যাটারস’ চলমান যৌন সংকট নিয়ে ‘সেক্স ম্যাটারস’ নামে বিশেষ সংখ্যা প্রকাশ করে। কন্টেন্টের গুরুত্ব বিবেচনায় গার্ডিয়ান পাবলিকেশন তা বাংলাভাষী পাঠকদের সামনে অনুবাদ করার প্রয়োজনীয়তা অনুভব করেছে। আমরা বইটির নাম দিয়েছি 'সম্পর্ক' [ভালোবাসা, বিয়ে ও যৌনতা বিষয়ে সুন্নাহ নির্ধারিত সীমা ও সতর্কতা]।
তরুণ অনুবাদক জনাব মিজান রহমান-এর প্রতি গার্ডিয়ান পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করছে। গ্রন্থটিতে অপ্রিয় কিছু সত্য সামনে এসেছে; পাঠকদের খোলা মন নিয়ে অধ্যয়নের অনুরোধ করছি। কোনো যৌক্তিক সমালোচনা থাকলে জানানোর বিনীত অনুরোধ করছি।
আমাদের দ্বীন সব সংকটের সমাধান-এই বোধ ও বিশ্বাস সুদৃঢ় হোক।
Noor Mohammad Abu Taher
Banglabazar, Dhaka

0 Comments