Ad Code

Ticker

8/recent/ticker-posts

মুহাম্মদ (সা) দ্যা ফাইনাল ম্যাসেন্জ্ঞার

 

মুহাম্মদ (সা) দ্যা ফাইনাল ম্যাসেন্জ্ঞার



তাঁর জীবন-পাতায় পরিভ্রমণের অর্থ—একজন অনুপম চরিত্র ও কোমল হৃদয়ের অধিকারী, শান্তিকামী, অধিকার-সচেতন, পরমত সহিষ্ণু, বিশ্বস্ত বন্ধু, সুহৃদ বাবা, সোহাগি ও মনোযোগী স্বামী, স্নেহবৎসল নানা, ধৈর্যের উপমা, প্রেরণার উৎস, ইস্পাতকঠিন দৃঢ়তার অধিকারী, লক্ষ্যজয়ী, সফল সমরনায়ক ও দূরদর্শী নেতার সাথে সাক্ষাৎ করা।

তাঁকে পাঠের অর্থ হলো—একটি সার্থক বিপ্লব ও সোনালী সভ্যতার নির্মাণকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা। তাঁকে খোঁজার অর্থ হলো—নিজেকে ভেঙে নববি ছাঁচে নতুন করে গড়ার আকাঙ্খা।
একবার প্রিয়নবী (সা) এক লোকের কাছে চারটি উট বিক্রি করলেন। পরে স্মরণ হলো, তাঁর একটি উট খোঁড়া ছিল। তিনি সাথে সাথে লোকটাকে খুঁজতে লাগলেন। তাকে পেয়ে টাকা ফেরত দিয়ে খোঁড়া উটটি নিয়ে এলেন।
ছোটকাল থেকেই প্রিয়নবি (সা) মূর্তিপূজা অপছন্দ করতেন। প্রতিমার প্রতি উৎসর্গিত কোন কিছু গ্রহণ করতেন না। ইমাম বুখারি বলেন—একবার কোরাইশদের কিছু লোক নবিজির জন্য মূর্তির প্রতি উৎসর্গ করা কিছু খাদ্য নিয়ে এলে তিনি সেগুলো ফিরিয়ে দেন। তিনি কখনোই মূর্তিপূজা কিংবা এগুলোকে সিজদা করতেন না। যদিও তখনও তাঁর নিকট কোন ওহি অবতীর্ণ হয়নি।
ইতিহাসবিদ জোসেফ হেল বলেন—‘ইসলামের নতুন ধর্মীয় ব্যবস্হাই নেতৃস্থানীয় বংশগুলোর বিরোধিতার মূল কারণ ছিল না; শুরু থেকেই ইসলামকে তারা একটি সামাজিক ও রাজনৈতিক সংস্কার আন্দোলন হিসাবে দেখছিল।’ কুরাইশরা অনুধাবন করছিল, ইসলামি শক্তির উত্থান মানেই তাদের ক্রমান্বয়ে ভাগ্যাবনতি ও ধ্বংস ঘনিয়ে আসা; সেজন্য নবিজির বিরোধিতায় কোন পন্থায় তারা বাদ রাখেনি।
বইঃ- মুহাম্মদ (সা) দ্যা ফাইনাল ম্যাসেন্জ্ঞার
লেখকঃ- ড. মাজিদ আলি খান
অনুবাদঃ- রেজায়ি সেন্টার

post by... Kazi Rocky 


Oder now

01710-197558, 01998-584958, 02-57165517 ইমেইল: guardianpubs@gmail.com

Post a Comment

0 Comments

Ad Code