Ad Code

Ticker

8/recent/ticker-posts

আল মুহাদ্দিসাত বই রিভিউ

পাঠপূর্ব অনুভূতিঃ আল মুহাদ্দিসাত

আল মুহাদ্দিসাত বই রিভিউ

আল মুহাদ্দিসাত এখন অনেকেরই হাতে। এবারের মেলায় বইটির জন্ম হবে জানতাম, মেলায় উপস্থিত থেকে কিনে নেয়ার লোভ ছিল, কখনোও আবার সজ্জনদের কাছ থেকে তোহফা হিসেবেও বই পাওয়ার সুযোগ আল্লাহ ব্যবস্থা করে দেন, এবার শরীর বিছানায় থাকায় কোনটাই  হয়নি।

  কিছু দিন আগে Mardia Mumtaz আপার কাছে জানতে চেয়েছিলাম রাত পোহাবার কত দেরী, বলেছিলেন রবিউল আওয়ালের বই মেলায়! নূর ভাই সময়ের কাজ সময় মতোই করেছেন। আলহামদুলিল্লাহ। এই বইয়ের বিষয়ে আগ্রহের কারণ হলো এর সিরিয়াস রকমের সাহসী বিষয়বস্তু। 


অন্দর মহলের এমন মণিমুক্তার মালা থেকে ঝিনুকের বিষয় মাথায় আসলো। ছোট বেলায় পুকুরে ডুব দিয়ে খেলাচ্ছলে বন্ধুরা ঝিনুক তুলে আনতাম। পুকুর পারে প্রথম কাজই ছিল সার্জারী করে ঝিনুকের দফারফা করা। উদ্দেশ্য  থাকতো কোন মুক্তোদানা মিলে কীনা! নসিব এমনই ছিল মুক্তোর খোঁজ পাইনি কখনোই ।

 আল মুহাদ্দিসাতের নকিব শাইখ আকরাম নদভি হাফিজাহুল্লাহ অতি উতকৃষ্ট তারিফ ও কৃতজ্ঞতার পাওনাদার, শুধু এ জন্য নয় যে, তিনি ৪৩ খন্ডের বইয়ের বিশাল কাজ করেছেন, বরং তার সাহসের কলম ফেটে হাজার হাজার পৃষ্ঠার মুক্তো বের করে এনেছেন এমন একটা সমাজে যখন আমাদের রোজকার তর্কের বিষয় মহিলাদের মসজিদে ঢুকতে দেয়া ঠিক হবে কীনা, এমন বন্ধ্যা সময় পার করছি যখন মেয়েদের কুরাআনের মীমাংসিত হক, কী মোহর আর কী মিরাস, দেনাপাওনার মিথ সমাজ গ্রহণ করেনি, টালবাহানা, ছলচাতুরী তো আছেই, তবে ব্যতিক্রমগুলো উদাহরণ হিসেবে ধরছি না। 

সবিনয়ে বলি, আমাদের সোসাইটি ইনক্লুসিভ না। আমাদের বিষয় আশয় নারীরা আর পুরুষেরা, 'মানুষেরা' - ইয়া আয়্যুহাল ইনসান এখনো সম্বোধন হয়ে ওঠেনি। আমি নারীবাদি প্যাচাল ও ক্যাচালের অংশীজন হতে আগ্রহী নই। দয়াকরে ঐ পাড়ায় কেউ টানাটানি করবেননা। আম্মাবাদ। 


আবদুল হালিম আশশুক্কার রসূলের যুগে নারী স্বাধীনতার পর আর নারীদের নিয়ে গভীর চিন্তার কোন কিতাব চোখে পড়েছে মন সায় দেয় না। এই বইটা ডিফেন্সিভ এবং অবজেক্টিভলি লিখা। অন্যদিকে আল মুহাদ্দিসাত সাবজেক্টিভ বই। শিরোনামই বইয়ের  বিষয়বস্তু।  আমরা জ্ঞানত কাউকে ক্রেডিট দিতে আরাম পাই না। নারীর বেলায় আরও বেশি সতর্ক।  

পশ্চিম পাড়া অবশ্য এদিকে বেশ উদার,  ক্রেডিটের ছড়াছড়ি, নানা কিসিমের এওয়ার্ড দেয়, ওপরে তোলে, নাচায়, কারণ মতলব ভিন্ন।  আল মুহাদ্দিসাত  বিষয়ের প্রতি দূর্বলতা আছে বলেই  স্বীকার করি আমাদের একসাথে বেড়ে ওঠার জন্য আরও বড়ো পরিসরে বোঝাপড়া দরকার। আগে ১০ হাজার মুহাদ্দিসাত তৈরী হয়েছিলেন, এখন তৈরি হয় না কেন? হয় না এ জন্য যে, আমরা বিচ্যুত হয়েছি। নানা কারণে এমনিতেই লন্ডভন্ড সমাজে  সুনামির বিস্তৃত গভীর থেকে গভীরতর হয়েছে। 

 সময়ের প্রয়োজনে উম্মাহর যে বৈশ্বিক উন্থান জরুরি ছিল তা বোধগম্য কারণেই মার খেয়েছে। বেশি দূরে যাওয়ার তো প্রয়োজন নেই, আমরা যে কতোটা মিসকিন ( মাফ করবেন) তা তো দেখলাম শাইখ কারদাভী রহিমাহুল্লাহর ইন্তেকালে। আহা! আওয়াজ দেওয়ার মতো কাউকে এ জমিনে পাওয়া যায়নি। মনে মনে মাগফিরাতের দুআ করেই শেষ। গত শত বছরে কয়জন কারদাভী এই উম্মাহ পয়দা করেছে, গুনতি দিলে কান আংগুল পার হবে না।

 হয়তো ইচ্ছে থাকা সত্ত্বেও দাওয়াতে দ্বীনের কাজের ব্যস্ততায় সময় বের করা যায়নি। বই শিল্পীরাও সময় বের করতে পারেননি, একদিকে মেলায় স্টল পাওয়ার প্যারা, হাজার হাজার কাস্টমার সামলানো, ভিআইপি বিশিষ্টজনদের দেখাশোনা, লাইভ প্রচার, বৃষ্টি বাদলার দিন সারারাত জেগে বই রক্ষা করা চাট্টিখানি কথা নয়! আবার শাইখের আকীদা ডিফেন্স করার বাড়তি ঝামেলায়ই বা জড়ায়কে! তবে কেউ কিচ্ছু না করলেও কারদাভী  আরও বহুদিন প্রাসঙ্গিক থাকবেন, কারণ চিন্তার বন্ধ্যাত্ব দূর করতে তিনি কলমকে শাবল বানিয়েছিলেন। (রহিমাহুল্লাহ)। 


প্রসঙ্গে ফিরি। এবারের প্রকাশনার অপ্রত্যাশিত উচ্ছ্বাস ছিল খোদ লেখক স্বশরীরে হাজির ছিলেন । গত কয়েক বছরের খাটাখাটুনির বিনিময়ে যারা আমাদের হাতে বইটি তুলে দিয়েছেন তাদের কাছে নিসন্দেহে এটা একটা বিশাল সম্মান ও আনন্দের কারণ। অতো ভারী বইয়ের লেখক এতো সাদামাটা, বিলেতি লোকের পোশাক, শারীরিক ভাষা , গড়ন সবকিছুই ভিন্ন মনে হয়েছে।

 একটা মাহফিল বারাকাহপূর্ণ  হওয়ার সব উপাদান একাকার হয়ে গিয়েছিল। লেখকের চেহারায় মনে হয়েছে একজন সাদামনের মোখলেস লোক, কেন যেন মল্লিক ভাইয়ের অবয়ব বারবার চোখে ভাসছিলো। যারা কাছ থেকে দেখে ঘ্রাণ নিয়েছেন তাদের বয়ান হয়তো আরও প্রাণবন্ত হওয়ার কথা। আরব দুনিয়ায় তিনি তাঁর শক্ত অবস্থান জানান দিয়েছেন আরবি ভাষায় ২৫ টির বেশি গ্রন্থ রচনা করে।

 আলোচ্য বই তার  ১৫ বছরের গবেষণার দলিল। বইয়ের বিষয় নিয়ে অনেক লিখা হবে, আমি শুধু চেয়েছি পাঠক একযুগল জেগে থাকা চোখে বইয়ের পাতায় পাতায় আমাদের মহিয়সী নারীদের থেকে ইলমী স্বাদ নিবেন। পরিশেষে অনুবাদকবৃন্দ, প্রকাশক সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ আমাদের হৃদয়কে নূর দিয়ে পূর্ণ করে দিন, আমিন ইয়া কারীম।



বই : আল মুহাদ্দিসাত

লেখক : ড. মুহাম্মাদ আকরাম নদভি 

অনুবাদ : মিজান রহমান, মোমতাজুল করিম, মারদিয়া মমতাজ, রাফে সালমান

পৃষ্ঠা : ৩৬৮

মূল্য : ৩৩০ টাকা (ফিক্সড)



01710-197558, 01998-584958, 02-57165517 ইমেইল: guardianpubs@gmail.com

Post a Comment

0 Comments

Ad Code