Ad Code

Ticker

8/recent/ticker-posts

শেষ মুহূর্তের ঘষামাঝার কাজ চলছে

মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 

মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম


সমাজের অংশ হওয়া মুসলিম হওয়ার নামান্তর। আজকাল মানুষ মনে করে শুধু ইসলামি বিষয়গুলোতেই বুঝি জড়িত হওয়া যাবে। বর্ণবাদ, দুর্নীতি, দারিদ্র্য, অন্যায় এসবের সাথে আমাদের যেন কোনো লেনদেন নেই। আমরা আমাদের সমাজের বিদ্যমান সমস্যার চেয়ে সিরিয়া কিংবা ফিলিস্তিনের মতো বিষয়গুলো নিয়ে বেশি উদ্বিগ্ন। এগুলোও ভালো বিষয় কিন্তু নবিজিকে আমরা দেখি ধর্ম নির্বিশেষে ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছেন; তা যেখানেই হোক।


আমাদের মধ্যে দেখা যায়, ধার্মিক কিংবা ইসলামপন্থিরা আজ কেমন যেন সমাজ থেকে অনেকটাই বিচ্ছিন্ন। ভেবে দেখুন তো, আমরা যদি ঘুষ-দুর্নীতি, ধর্ষণ ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতাম, তাহলে আমাদের দাওয়ার প্রভাব কেমন হতো! তখন কি ইসলাম নিয়ে আলাদা করে কিছু বলার দরকার পড়ত? আমাদের এই ভূমিকাগুলোই তখন হতো দাওয়াহ। দুর্নীতি ও জুলুমের মতো বিষয়গুলো ধার্মিক-অধার্মিক সবার জন্যই এক।

তাই, আমরা যখন এসব সংস্কারে অংশ নিই, তখন মানুষ আমাদের আন্তরিক হিসেবে দেখে। লোকরা যখন মুসলিম কিংবা ইসলামপন্থিদের বিভিন্ন সামাজিক আন্দোলোনের সামনের সারিতে দেখে, ইসলাম তখন তাদের কাছে আলাদা দ্যোতনা নিয়ে ধরা দেয়। প্রিয় নবিজি নবি না হওয়া সময়টিতে ঠিক তা-ই করেছিলেন। আর সেজন্য তিনি নবুয়তের দাবি করার পর মানুষের ভালোবাসা পেয়েছেন। সিক্ত হয়েছিলেন শ্রদ্ধা ও ভালোবাসায়। তখন কেউ নবিজির দিকে আঙুল তুলে বলতে পারেনি—‘সমাজের অমুক দরকারের সময় আপনি কোথায় ছিলেন? এখন এসেছেন ধর্ম প্রচার করতে?’

মোটকথা, মানবিক মূল্যবোধ, ন্যায় ও সামাজিক নিরাপত্তার মতো বিষয়গুলোতে আমাদের সক্রিয় অংশগ্রহণ জরুরি; বরং আমাদের সবার আগে অংশগ্রহণ উচিত। ইসলাম তখন মানুষের চোখে ধরা দেবে পূর্ণাঙ্গ এক জীবনব্যবস্থা হিসেবে।

বইয়ের নাম : মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লেখক : ড. ইয়াসির ক্বাদি

Post a Comment

0 Comments

Ad Code