রাসূল (সা.)-এর জীবনপদ্ধতি আমাদের জন্য সুন্নাহ। তাঁর প্রতিটি শিক্ষা-আদেশ ও পর্যবেক্ষণও এর অন্তর্ভুক্ত।
তাঁর জীবন অনুসৃত সাড়ে চৌদ্দশত বছর আগের সেই সুন্নাহ আজও মানবসমাজের জন্য সমানভাবে প্রাসঙ্গিক ও কার্যকর। কিন্তু সুন্নাহর দিপ্তিময় আলোকবর্তিকা থেকে পবিত্র আলো গ্রহণে আমরা যারপরনাই ব্যর্থ।
কেউ কেউ হয়ত সুন্নতের অনুসারি হচ্ছে বাহ্যিক বেশ ভূষা কিংবা দস্তরখানে; কিন্তু পচ্ছিন্ন হৃদয়, কথা-বার্তা, জীবনযাপন, পারস্পারিক ও আত্মীয়তার সম্পর্ক, সংসার ও পারিবারিক জীবন, মুআমেলাত, লেন-দেন, ব্যবসায়-বাণিজ্য, মালিক-শ্রমিকের অধিকার, বান্দাহর হক্ব, দায়িত্বানূভূতি, কর্মপদ্ধতি, সৎকাজে আদেশ-অসৎকাজে বাঁধাদান এবং ইসলামের জন্য ত্যাগ-কুরবানির ক্ষেত্রে আমরা হামেশাই নফস ও খায়েশের অনুসারি। আমরা সাহাবায়ে কেরামের ন্যায় সুন্নাহকে জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গ্রহণে স্পষ্টত ব্যর্থ।
আধুনিক সমাজে একদল মনে করেন, সুন্নাহ এখন ‘অচল বস্তু’, নিতান্তই সেকেলে; বৈশ্বিক পরিমণ্ডলে এর আবেদন ও কার্যকারিতা শূন্যের কোঠায়। আরেক দল মনে করেন, সুন্নাহ এমন কিছু কঠিন ও রুক্ষ নিয়মকানুন, যা সর্বসাধারণের জন্য প্রযোজ্য নয়। এমনকি তা স্বাভাবিক জীবনপ্রণালির প্রতিবন্ধকও বটে।
বাস্তবিকার্থে সুন্নাহ এই দুই চিন্তাধারার সীমাবদ্ধতা থেকে অনেক ঊর্ধ্বে। বরং সুন্নাহ সদা জীবন্ত, চির শাশ্বত ও অভিযোজ্য। প্রতিটি যুগ ও যুগান্তরে এটি সমানভাবে কার্যকর। সুন্নাহ সংস্পর্শে বইটি আপনাকে সেই উপলব্ধির দিকেই ধাবিত করবে।
সুন্নাহ কী করে মানবসমাজকে আরও সুন্দর-সুস্থ ও সুবিন্যস্ত করতে পারে, শরিয়ার আইনে এর মর্যাদা-সীমা ও গুরুত্ব কী, ইত্যকার আলোচনা এতে স্থান পেয়েছে।
সুন্নাহর সংস্পর্শে আমাদের জীবন হয়ে উঠুক জ্যোতির্ময়, সুন্নাহর ব্যাকরণে আমাদের জীবনশাস্ত্র হোক নির্ভুল, এই প্রত্যাশা...

0 Comments